তৃণমুল ছাত্র রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যর উদ্যোগে রানি রাসমণি রোডে CAA ও NRC বিরোধী অবস্থান বিক্ষোভ

11th January 2020 কলকাতা
তৃণমুল ছাত্র রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যর উদ্যোগে রানি রাসমণি রোডে CAA ও NRC বিরোধী অবস্থান বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা: তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য রানি রাসমণি রোডে CAA ও NRC বিরোধী অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গেল।রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে যোগ দিয়েছে।তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য বলেন-"কেন্দ্র সরকার যতদিন না পর্যন্ত এই জনবিরোধী CAA প্রত্যাহার না করে ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে"। তিনি সারা বাংলার ছাত্র ছাত্রীদের এই বিক্ষোভ মঞ্চে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।।





Others News